চাকরির সিভি (CV) লেখার নিয়ম ও আধুনিক ফরম্যাট
সঠিক নিয়ম ও প্রফেশনাল গাইডলাইনসহ সম্পূর্ণ সিভি তৈরির কৌশল
যেকোনো চাকরির জন্য সিভি লেখার নিয়ম জানার পূর্বে আমাদের জানতে হবে সিভির বেসিক। অর্থাৎ একটা সিভি লেখার জন্য কী কী তথ্য প্রয়োজন হতে পারে, কী কী ভুল থাকতে পারে এবং কোথায় আমাদের ফোকাস দেওয়া উচিত। সিভি লেখার সময় নিচের বিষয়গুলো মাথায় রাখা অত্যন্ত জরুরি। চলুন বিস্তারিত শুরু করি।
🔥 আপডেট: অনলাইনে সিভি তৈরি করুন!
আপনারা যারা এই ১৩টি সিভি ফরম্যাট দেখছেন, তাদের জন্য সুখবর! এখন থেকে কোনো সফটওয়্যার ছাড়াই আমাদের নতুন টুল দিয়ে প্রফেশনাল সিভি তৈরি করতে পারবেন।
সিভি তৈরি করুন (Free CV Maker)সিভি লেখার বেসিক গাইডলাইন
- ✅ ব্যাকরণগত ও শব্দগত ভুল একদম করা যাবে না।
- ✅ সিভিটি অবশ্যই A4 সাইজের পরিষ্কার-স্বচ্ছ কাগজে লিখতে হবে।
- ✅ Tahoma, Arial, Calibri বা টাইমস নিউ রোমান ফন্ট ব্যবহার করা ভালো।
- ✅ অতিরিক্ত উজ্জ্বল বা কড়া রঙের ব্যবহার এড়িয়ে চলুন।
- ✅ তথ্যগুলো যথাসম্ভব স্বচ্ছ ও সংক্ষিপ্ত করার চেষ্টা করুন।
- ✅ সিভির লেআউট ও মার্জিন নিখুঁত রাখতে হবে।
- ✅ কোনো প্রকার ভুল বা মিথ্যা তথ্য দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
- ✅ রেফারেন্স হিসেবে সম্মানিত শিক্ষক বা উর্ধ্বতন কর্মকর্তার তথ্য দিন।
- ✅ সিভিতে সাম্প্রতিক সময়ের পরিষ্কার ছবি ব্যবহার করুন।
- ✅ সিভির শুরুতে 'Curriculum Vitae' বা 'CV' লেখা পরিহার করুন।
একটি ভালো মানের সিভি ২-৩ পৃষ্ঠার বেশি হওয়া উচিত নয়। নিচে সিভির ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করা হলো:
১. সঠিক শিরোনাম নির্বাচন
সিভি নাকি রিসাম (Resume) বা বায়োডাটা, সেটি বিজ্ঞাপনের চাহিদা অনুযায়ী স্পষ্ট করুন।
২. ব্যক্তিগত তথ্য (Brief Information)
নাম, বর্তমান ঠিকানা, প্রফেশনাল ইমেইল ও মোবাইল নম্বর স্পষ্টভাবে সংযোজন করুন।
৩. ছবি (Photograph)
ছবির স্ক্যান কপি না দিয়ে সরাসরি স্টুডিওতে তোলা ফরমাল ছবি ব্যবহার করুন। এটি ভাইবা বোর্ডে ইতিবাচক প্রভাব ফেলে।
৪. ক্যারিয়ার অবজেক্টিভ (Objective)
অন্যের তথ্য কপি না করে নিজের লক্ষ্য ও বিজ্ঞাপনের সাথে সামঞ্জস্য রেখে ২-৩ লাইন লিখুন।
৫. শিক্ষাগত যোগ্যতা (Education)
সর্বশেষ অর্জিত ডিগ্রি থেকে শুরু করে ক্রমান্বয়ে এস.এস.সি পর্যন্ত তথ্য দিন।
৬. কাজের অভিজ্ঞতা (Job Experience)
অভিজ্ঞতা থাকলে সেটি উল্লেখ করুন। নতুনদের জন্য এটি ঐচ্ছিক।
৭. কম্পিউটার দক্ষতা (Computer Skill)
বর্তমান সময়ে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে যে সফটওয়্যার বা কাজে দক্ষ তা উল্লেখ করুন।
৮. ভাষা দক্ষতা (Language Proficiency)
বাংলা ও ইংরেজির পাশাপাশি অন্য ভাষা জানলে তা বিগেইনার, কমিউনিকেটিভ বা ন্যাটিভ হিসেবে উল্লেখ করুন।
৯. রেফারেন্স (Reference)
রেফারেন্স হিসেবে সংশ্লিষ্ট ব্যক্তির নাম, পদবী, মোবাইল ও ইমেইল ঠিকানা নির্ভুলভাবে দিন।
১০. স্বাক্ষর ও তারিখ (Signature)
স্বাক্ষরহীন সিভি মূল্যহীন। অবশ্যই সিভির শেষে আপনার স্বাক্ষর ও জমার তারিখ প্রদান করুন।