ছবিসহ ব্যাংক চেক লেখার নিয়ম দেখুন ১০০% নির্ভুল

ব্যাংক চেক লেখার নিয়ম দেখুন সহজেই (ছবিসহ)

সম্মানিত ব্যাংকের গ্রাহক বৃন্দ ছবিসহ ব্যাংক চেক লেখার নিয়ম দেখুন যা একবার দেখলে আর জীবনেও আপনাকে এই ব্যাকের চেক লেখার নিয়ম সম্পর্কে জানতে হবে না। কেননা এই পোষ্টে চেকের যাবতীয় খুঁটিনাটি নিয়ে তুলে ধরা হয়েছে।

আমরা যারা নতুন কিংবা যারা অনেক দিন যাবত কোনো চেক লিখি না, তাদের ক্ষেত্রে ব্যাংক চেক লেখার নিয়ম জানাটা খুব জরুরি। আমার অনেক বন্ধুদের দেখেছি তারা হাতে চেক বই নিয়ে আমাকে খুঁজছে চেকটা লিখার জন্য। তাদের কথা চিন্তা করেই মূলত এই পোষ্টটা।

চেক কি এবং কেন এর সঠিক নিয়ম জানবেন?

আমরা সকলেই জানি চেক হল একটা দলিল যার মাধ্যমে যে কোনো ব্যাংক থেকে টাকা উত্তোলন করা হয়।

এই প্রশ্নটা আপনার মাথায় ঘুরপাক খেতে পারে, আরে এই ব্যাংক চেক লেখার নিয়মও জীবনে জানতে হবে। হে, অবশ্যই জানতে হবে। একটু প্রশ্ন করে দেখুন তো আপনি কি জানেন একটা চেক বইয়ের মেয়াদ কতদিন? আপনি কি জানেন এই চেকে পজিটিভ পে সম্পর্কে? যদি না জানেন তাহলে পোষ্টটি মনোযোগ সহকারে দেখুন আমি ১০০% গ্যারান্টি দিয়ে বলতে পারি জীবনে ভুলবেন না, চাইলে আপনি যে কোনো ব্যাংকের চেক ঝটপট লিখে ফেলতে পারবেন।

ব্যাংক চেক লেখার সাধারণ নিয়মাবলী ও সর্তকতা

ভাষা নির্বাচন ও লিখার ধরণ

আপনি যে কোনো ব্যাংকের চেক লিখতে বাংলা ভাষা ব্যবহার করতে পারেন আবার ইংরেজি ভাষা ব্যবহার করতে পারেন। এটা নির্ভর করে আপনার রুচির উপর। চেকে লিখতে গেলে দেখা যায় অনেক কলম ঠিক মতন কালি ছাড়ে না, যার ফলে চেকটি নষ্ট হয়। এই ক্ষেত্রে কলমটি আগেই চেক করে নিবেন।

চেকটি আপনি কি দিয়ে লিখতে চান সেটাও একটা প্রশ্ন, কেউ কেউ হাতে লিখতে বেশি পছন্দ করেন আবার কেউ কেউ কম্পিউটার দিয়ে টাইপ করে লিখতে পছন্দ করেন। আমার জানা মতে, আপনার হাতে লিখে দিলেই সব চেয়ে ভালো হবে। বাংলাদেশের শতকরা ৯৫% লোকই হাতে লিখে দেয়। যা লিখবেন তা যেন পুনরায় আবার কাটাকাটি বা ঘষামাজা না করতে হয়।

ভোটার আইডির ফটো কপি

এখানে ভোটার আইডি কার্ডের ফটো কপি তখনই লাগবে যখন আপনার টাকাটা অন্য কাউকে যেমন-আপনার বন্ধু-বান্ধব অথবা কর্মচারী দিয়ে তোলানো হবে। যদি ছেলে বা মেয়ে দিয়ে টাকা তুলেন সেক্ষেত্রে ব্যাংকের বাপের পরিচয় দিলেই হবে।

পজিটিভ পে (Positive Pay) এবং মেয়াদের বিস্তারিত

প্রথমে আপনাকে জানতে হবে পজিটিভ পে টা কি? পজিটিভ পে হল মালিকের অনুমোদনকে বোঝায়। অন্যের চেক হলে পজিটিভ পে লাগবে যদি টাকার পরিমাণ ৫০,০০০/- টাকার বেশি হয়। তার কম হলে পজিটিভ পে লাগবে না।

অনেক সময় দেখা যায়, যারা নতুন তারা একটি চেক লেখার পর যদি সেই ওই চেকটি ওই দিন না নিয়ে যায় তারা মনে করে যে, আবার নতুন করে চেক লিখতে হবে। আসলে বিষয়টি তেমন না। যে কোনো চেক লেখার দিন থেকে ৬ মাস পর্যন্ত যে কোনো সময় চেক ব্যবহার করতে পারবেন। তারিখ যাই দেন না কেন সময়সীমা কিন্তু ৬ মাস পর্যন্ত।

উদাহরণ- ধরুন, আপনি আজকে একটি চেক লিখলেন, তারপর চেক নিয়ে ব্যাংকে আসলেন দেখলেন ব্যাংক বন্ধ অথবা এসে দেখলেন অনেক বড় লাইন আপনার সময় নষ্ট হচ্ছে, তাহলে তারপরের দিন চেক নিয়ে ব্যাংকে যাবেন। তাই বলে কখনো চেকের তারিখ পরিবর্তন করতে যাবেন না। যে তারিখ লিখেছেন সেই তারিখই হবে।

ছবিসহ বিভিন্ন ব্যাংকের চেক লেখার নিয়ম (নমুনা চিত্র)

নিচে দেশের প্রধান প্রধান জনপ্রিয় ব্যাংকগুলোর চেকের সঠিক নমুনা দেওয়া হলো। ছবিতে ক্লিক করে বড় আকারে দেখে নিতে পারেন:

ব্যাংক চেক লেখার প্রধান ৫টি মূল ধাপ

এবার আমরা ব্যাংকের চেকটি কয়েকটি ধাপে সুসম্পন্ন করব, ধাপ গুলো পর্যাক্রমে দেখুন আর খুব মনোযোগ দিয়ে পড়ুন।

#ধাপ ১: তারিখ প্রদান

তারিখ লিখবেন, সকল ব্যাংকের চেকে দেখা যায় সাধারণত উপরে ডান পাশে তারিখ লেখার বক্স বা খালি ঘর থাকে, সেখানে সঠিক তারিখ লিখে দিবেন। [ইংরেজি সালের তারিখ মনে থাকে যেন]

#ধাপ ২: প্রাপকের নাম (Pay to)

Pay to ফাঁকা স্থানে আপনি যদি নিজে আপনার টাকা উঠান তাহলে নিজে বা 'নিজ' দিবেন। আর যদি ইংরেজিতে লিখতে চান তাহলে 'self' দিতে পারেন। অথবা cash তুললে ক্যাশ লিখতে পারেন।

#ধাপ ৩: টাকার পরিমাণ নির্ধারণ

এখানে টাকার পরিমাণ টা কথায় লিখে দিবেন যদি ইংরেজি দেন তাহলে ইংরেজিতে আর যদি বাংলায় দেন তাহলে বাংলাতে। বাংলাতে ‘টাকা’ লেখা থাকবে আর ইংরেজিতে TK/The Sum of Money লেখা থাকবে। ডানপাশের বক্সে অঙ্কে বা সংখ্যায় লিখবেন।

#ধাপ ৪: অ্যাকাউন্ট হোল্ডারের স্বাক্ষর

স্বাক্ষর দিবেন। আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে স্বাক্ষর দিয়েছেন ঠিক সেই স্বাক্ষরটি চেকে নির্দিষ্ট স্থানে করবেন। অন্যথায় চেকটি পাস হবে না।

#ধাপ ৫: চেকের পিছনের অংশ

যদি আপনি নিজে টাকা উঠান সে ক্ষেত্রে চেকের পিছনে কিছু লিখতে হবে না। আর যদি অন্যকে দিয়ে চেক দিয়ে ব্যাংক থেকে টাকা উঠান তাহলে চেকের পিছনে আরো দুইটা স্বাক্ষর দিতে হবে আর সাথে মোবাইল নাম্বার যুক্ত করতে হবে।

চেক সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসা (FAQ):

  • চেকের পিছনে কি লিখতে হয়? উত্তর: অন্য কেউ টাকা তুললে দুটি স্বাক্ষর এবং সাথে মোবাইল নাম্বার যোগ করতে হবে।
  • ব্যাংক চেকের মেয়াদ কত দিন? উত্তর: চেকটি লেখার দিন থেকে পরবর্তী ৬ মাস পর্যন্ত সচল থাকে।
  • চেকে কতগুলো স্বাক্ষর দিতে হবে? উত্তর: নিজে তুললে সামনে ১টি, অন্য কেউ তুললে সামনে ১টি ও পিছনে ২টি সহ মোট ৩টি।
  • সকল ব্যাংকের চেক কি একই রকম? উত্তর: ফরম্যাট ও লেখার নিয়ম একই, তবে ব্যাংক ভেদে ডিজাইন সামান্য আলাদা হতে পারে।

TheSundor

প্রিয় পাঠকবৃন্দ দি সুন্দর এর পক্ষ থেকে আপনাকে জানাই শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম। নতুন নতুন তথ্যবহুল ও মজার তথ্য পেতে দি সুন্দরের সাথেই থাকুন। youtube linkedin instagram facebook twitter pinterest

Post a Comment

Did you find this post helpful? Feel free to share your thoughts or ask any questions below. We value your feedback and will get back to you as soon as possible.

🌍 Leave a Message:
আমাদের এই পোস্টটি আপনার কেমন লেগেছে? আপনার কোনো প্রশ্ন বা পরামর্শ থাকলে নিচে কমেন্ট বক্সে লিখুন। আপনার প্রতিটি মন্তব্য TheSundor-কে আরও উন্নত করতে সাহায্য করবে।

Previous Post Next Post